গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পোশাক তৈরির একটি কারখানায় বিস্ফোরণে দগ্ধ কর্মী রেহানা বেগম মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সংবাদদাতা জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে রেহানা বেগমসহ সাতজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাঁকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। চিকিৎসকেরা জানান, আগুনে রেহানা বেগমের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল
No comments:
Post a Comment